editor

প্রকাশিত: 6:58 PM, November 16, 2025

রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ১৩নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিলি

রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ১৩নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিলি

সিলেট মহানগর যুবদলের অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে তুলে ধরতে এলাকায় ব্যাপক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ভোটারদের মাঝে লিফলেট বিলি করা হয়।

প্রচারপত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের দেশ পুনর্গঠনের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি রাষ্ট্র পুনর্বিন্যাসের রূপরেখা, যেখানে জনগণের মতামত, ন্যায়বিচার, জবাবদিহিতা, স্বাধীন গণমাধ্যম, সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারের অঙ্গীকার রয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট-১ আসনের জনগণ সব সময়ই গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পক্ষে। বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি একজন শিক্ষিত, সৎ ও দক্ষ নেতৃত্বের প্রতীক। তাই জনগণের আস্থা অর্জন করে ধানের শীষকে বিজয়ী করা নাগরিক দায়িত্বের অংশ। আমরা প্রত্যেক ভোটারকে আহ্বান জানাচ্ছি—যোগ্য নেতৃত্বকে সুযোগ দিন, অঞ্চল ও দেশের অগ্রগতিতে অবদান রাখুন।

প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মুহিবুল আলম, সহ সভাপতি প্রাণেশ দেব, জেলা যুবদলের সহ সভাপতি জুবের আহমদ, সিনিয়র সদস্য মো. মকবুল হোসেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ফুরুক, ১৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ১৩নং ওয়ার্ড যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক শরিফ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শিমুল আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভূইয়া,ওয়ার্ড যুবদল নেতা তারেক আহমদ তপু, মো. কামাল উদ্দিন, আব্দুল সালাম, যুবদল নেতা করিম আহমদ, জুম্মন আহমদ, আলোয়ার আহমদ, ওয়ার্ড যুবদল নেতা শরিফ আহমদ, রবি আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন