editor
প্রকাশিত: 9:56 PM, February 6, 2023
যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সবকিছু। সর্বত্র এখন আধুনিকতার ছোঁয়া। তাই বলে কি আর আবহমান বাংলার ঐতিহ্য ভুলা যায়? না সেটা আমাদের ভুলে গেলে চলবে না। পূর্ব পুরুষের ঐহিত্য আমাদের অহংকার। নতুন করে সেগুলো আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীরা আবহমান বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করে সেটাই জানান দিলো। হরেক রকমের পিঠার বাহারী সমাহার আমাদের মুগ্ধ করেছে। পড়ালেখার পাশাপাশি এসব ঐতিহ্য আমাদের লালন করতে হবে সবসময়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে শীতের পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান উপরোক্ত কথা বলেন।
পিঠা উৎসবে কলেজের ছাত্রীরা গ্রামীন পিঠা, দেশী পিঠা, রসের হাড়ি, শখের পিঠা, নকশী পিঠা, হাতপাকা পিঠা, সন্ধেস সম্ভার, ঐতিহ্য, পিঠাঘর, সাঝের পিঠা এবং পৌষের পিঠা নামে বিভিন্ন স্টল সাজায়। অনুষ্ঠানে প্রধান অতিথি তাদের স্টলসমূহ ঘুরে দেখেন। এসময় এডভোকেট নাসির উদ্দিন খান আরো বলেন, দক্ষিণ সুরমায় লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলে নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে দেশের আগামী কর্ণধার তৈরি হবে আমরা এই প্রত্যাশা করি।
কলেজের প্রিন্সিপাল আমিরুল আলম খানের সভাপতিত্বে ও প্রভাষক জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ কবির উদ্দিন আহমদ, কলেজ গভর্ণিং বডির সদস্য ডা. মো. শামিমুর রহমান, রাজনীতিবিদ রাজ্জাক হোসেন, এডভোকেট শামীম আহমদ, ব্যাংকার ও লেখক মোস্তাক আহমদ চৌধুরী, কলেজ গভর্ণিং বডির সদস্য আব্দুল হাই খসরু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, প্রধান শিক্ষক আব্দুল মালেক রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিপল চৌধুরী, এখন টিভির সিলেট প্রধান গুলজার আহমদ, প্রবাসী নূরুল ইসলাম এবং মোগলাবাজার ইউনিয়নের সদস্য রুহুল ইসলাম তালুকদার।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন