editor

প্রকাশিত: 6:12 PM, November 18, 2025

গোলাপগঞ্জে ‘অবৈধ সন্তান’ অভিযোগ তুলে প্রবাসী নারীর পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা, আহত ১

গোলাপগঞ্জে ‘অবৈধ সন্তান’ অভিযোগ তুলে প্রবাসী নারীর পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা, আহত ১

বিদেশে অবস্থানরত এক নারীর সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে গ্রামে ‘অবৈধ সন্তান’ অভিযোগ তুলে তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামে। যুক্তরাজ্যপ্রবাসী নারী নাজিমা বেগম নাবিলার পরিবারের ওপর সংঘবদ্ধ ও পরিকল্পিত এই হামলার নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। হামলায় ১৫–২০ জন ব্যক্তি অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে।

হামলায় নাজিমা বেগম নাবিলার ছোট ভাই আমিরুল ইসলাম সাকিব (১৯)গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
তার মা পান্না বেগম সরাসরি শারীরিক আঘাত না পেলেও হামলার সময় চরম ভয় ও মানসিক চাপে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, যুক্তরাজ্যে অবস্থানরত নাজিমা বেগম নাবিলার একটি কন্যাসন্তান জন্ম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের একটি প্রভাবশালী মহল তাকে ‘অবৈধ সন্তান জন্ম দেওয়া’ বলে অপবাদ দেয়। বিষয়টিকে তারা ‘গ্রামের সম্মান নষ্ট করা’ হিসেবে চিহ্নিত করে এবং এর দায় পরিবারের ওপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

হামলার সময় অভিযুক্তরা পরিবারের বাড়িতে ইট ও পাথর নিক্ষেপ করে। তারা প্রকাশ্যে হুমকি দেয় যে, নাজিমা বেগম নাবিলা বাংলাদেশে ফিরলে তাকে ও তার নবজাতক সন্তানকে হত্যা করা হবে। একইসঙ্গে তারা দাবি করে, এই তথাকথিত ‘অবৈধ সন্তানের’ জন্য মূল দায়ী তার মা।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদ এর বতমান চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, নাজিমার চাচাতো ভাই (রিপন এবং গুলশান) আমির উদ্দিন, নাইম, জয়নুল ইসলাম, ফরহাদ উদ্দিন, রেজাউল, সাবেক ইউপি সদস্য ফকরুলসহ আরও কয়েকজন।

ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততার কারণে তারা কোনো কার্যকর সুরক্ষা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরিবারটির দাবি, প্রাপ্ত হুমকিগুলো তাৎক্ষণিক, বাস্তব এবং প্রাণঘাতী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন