editor

প্রকাশিত: 9:52 PM, November 19, 2025

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেট ডাটর্মাউথ থেকে সিলেটের সাজুর পিএইচডি ডিগ্রী অর্জন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেট ডাটর্মাউথ থেকে সিলেটের সাজুর পিএইচডি ডিগ্রী অর্জন

যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেট ডাটর্মাউথ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন সিস্টেম এর উপর প্রফেসর ডঃ ইউচু চ্যাং এর তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী গ্রামের সন্তান গোলফাম আহমদ সাজু।

গত ১৭ নভেম্বর (সোমবার) ইউনিভার্সিটির হলরুমে তাকে এই পিএইচডি ডিগ্রী অর্জনের সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তার গবেষণার বিষয় বস্তু ছিল- এমআরআই স্ক্যানারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দ্রুত রোগ সনাক্ত করা। এমআরআই স্ক্যানারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দ্রুত রোগ নির্ণয়ের উপর ২৩টি রিচার্স পেপার যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষনাগার কর্তৃক প্রকাশিত বিখ্যাত কয়েকটি ম্যাগাজিনে প্রকাশিত হয়। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেট ডাটর্মাউথ তাহার এই গবেষণার উপর ২০২৪ সালে এ্যাওয়ার্ড প্রদান করে। বাঙালী ছাত্র হিসেবে তিনিই প্রথম গবেষণায় এ্যাওয়ার্ড অর্জন করেন।

উল্লেখ্য, গোলফাম আহমদ সাজু সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে সুনামের সহিত এসএসসি ও এইচএসসি পাশ করেন। ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্মান ডিগ্রি সম্পন্ন করে যুক্তরাষ্ট্র সরকারের মেধা বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী গ্রামের বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব মরহুম হাবিবুর রহমান সাহেবের নাতি ও একই উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের গোসাইন পুর নিবাসী বিশিষ্ট মুরব্বি, সামাজিক ব্যক্তিত্ব মরহুম জনাব ফখর উদ্দিন সাহেবের দোহিত্র এবং জালালাবাদ গ্যাস অফিসে কর্মরত ব্যবস্থাপক মোহাম্মদ আলী খোকন সাহেবের প্রথম পুত্র। তিনি এক সন্তানের জনক।

ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াসিংটন ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল গবেষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। আগামী ১লা জানুয়ারী ২০২৬ ইং তারিখ থেকে তিনি যোগদান করবেন। গোলফাম আহমদ সাজু নিজ মাতৃভূমি সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন