editor
প্রকাশিত: 4:24 PM, November 23, 2025
বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সিপাড়ায় সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, মো. আমিনুজ্জামান চৌধুরী, তাহির আহমদ, তপন তালুকদার, কামাল আহমদ, মো. জাহাঙ্গীর আলম, সোহেল আহমদ, মো. নজরুল ইসলাম, মো. সাহেদ আহমদ শান্ত, বদরুল আলম, মৌলভী শাহ মো. কামরুল ইসলাম, সাজ্জাদ আহমদ সাজু, জুয়েল আহমদ, জায়েদ আহমদ, মো. বাহাউদ্দিন বাহার প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বৃহত্তর সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন-বঞ্চনার শিকার, তার অবসান ঘটাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিলেটের মানুষের ন্যায্য দাবি- যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, শিক্ষা খাতের আধুনিকায়ন এবং প্রবাসীদের সুবিধা নিশ্চিত করা সিলেটবাসীর অধিকার।
তিনি বলেন, সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন হিসেবে সিলটি পাঞ্চায়িত সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থেকে এ অঞ্চলের উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করে যাব। সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক সিলেট গঠনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবীতে গণভোট আয়োজন, সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষনা, সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারী পদক্ষেণ গ্রহণ সহ বিভিন্ন দাবীতে আগামী ৩০ নভেম্বর বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মানববন্ধনে সিলেটের সর্বস্থরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন