editor
প্রকাশিত: 6:04 PM, November 23, 2025
সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্রিতে ভর্তি চলছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয় সিলেটের দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করে যাচ্ছে। এই বিদ্যালয়ে জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬-৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি করা হবে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক/প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে সংযুক্ত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্র সিলেট নগরীর জিন্দাবাজার জল্লারপাড়স্থ বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ০১৭১১-৪৮৫০৯০, ০১৭৭৫-১৭৮১৪৯ যোগাযোগ করার জন্য আহবান করা হলো।
প্রাপ্ত আবেদনগুলো যাচাই ও বাচাইপূর্বক সাংগঠনিকভাবে সুযোগ দানের সক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন।
উল্লেখ্য, ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান করা হবে। দৃষ্টিহীন ছাত্রাবাসের (বালক/বালিকা) আসন সংখ্যা সীমিত। সিলেট বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছেন গ্রীন ডিসএ্যাবন্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান সহ জিডিএফ ও বিদ্যালয় কর্তৃপক্ষ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন