editor

প্রকাশিত: 5:27 PM, November 24, 2025

সারা দেশের মধ্যে সিলেটকে করে তোলা হবে অনন্য, অনুকরণীয় : খন্দকার মুক্তাদির

সারা দেশের মধ্যে সিলেটকে করে তোলা হবে অনন্য, অনুকরণীয় : খন্দকার মুক্তাদির

সিলেটকে একটি উন্নত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিলেটের মানুষের বেকারত্ব ঘুচানোর জন্য ব্যাপকভারে শিল্প কলকারখানা স্থাপন ছাড়া কোন বিকল্প নেই।

সিলেটের বিভিন্ন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের বাইপাস, দাসপাড়া, পরগনা ও পীরের বাজারে গণসংযোগ করেছেন তিনি।

এসময় খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, সিলেট প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর অঞ্চল। অগ্রাধিকার ভিত্তিতে পর্যটনভিত্তিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির ব্যবস্থা করে কৃষিখাতে বিপ্লব ঘটানো হবে। শিক্ষিত তরুণ ও যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আইটি ও কৃষিখাতে কাজে লাগানো হবে। আইটি পার্ককে পরিকল্পিত ও বাস্তবসম্মতভাবে ব্যবহার করে আইটি খাতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা হবে।

তিনি বলেন, সারা দেশের মধ্যে সিলেটকে করে তোলা হবে অনন্য, অনুকরণীয়। তবে তার আগে কাজ হলো- সবাইকে ঐক্যবদ্ধভাবে সিলেট-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

খন্দকার মুক্তাদিরদের সাথে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জোন-৫ এর সমন্বয়ক সিদ্দিকুর রহমান পাপলু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন ও মকবুল আলী, জেলা বিএনপির সদস্য জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম বাপ্পি, জেলা তাতীদলের যুগ্ম-আহবায়ক মো. হানিফ, খাদিমপাড়া ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুসেন আহমদ দুলাল, ২ নং ওয়ার্ড সভাপতি শহীদ আহমদ, ৩ নং ওয়ার্ড সভাপতি মস্তোফা মিয়া, সহ-সভাপতি লিয়াকত আলী, ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালিক, ৫ নং ওয়ার্ড সভাপতি লিটন আহমদ, ৬ নং ওয়ার্ড সভাপতি কামাল আহমদ, ৭ নং ওয়ার্ড সভাপতি সুলেমান আহমদ, ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালিক, ৯ নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুফিয়ান আহমদ সবুজ ও বিএনপি নেতা আব্দুল মান্নান প্রমুখ।

এদিকে, রবিবার (২৩ নভেম্বর) রাতে সিলেট মহানগরের লালদিঘীরপাড় পুরাতন হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির।

এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন। মার্কেটের ব্যবসায়ী মঞ্জুর আহমদ ও সাব্বির আহমদের যৌথ পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ব্যবসায়ী আব্দুল জলিল, শাহেদ আহমদ, শামিম আহমেদ প্রমুখ।

দুপুরে হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার-শিক্ষিকাদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় সভায় মিলিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজ্জামান তাপাদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র নাথের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর নাদিম হোসেন, সাইফুল ইসলাম।

স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. জুয়াদ খান, মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মান্নান, মো. আখতার হোসেন, মো. সুলতানা, খায়রুন নাহার, নেলুমুন্নেছা খানম, লুৎফুর রহমান, আব্দুল আলী, মো. জামাল, মো. শাহিন মিয়া, মাহবুব আলম, সিজনী, কাজল দেবনাথ, বিকাশ ভূষন দাস, নাজমুল ইসলাম পলাশ, মিজানুর রহমান, গুলশানারা, মনি, ইশরাত জাহান, রওশনারা, মাখন চন্দ্র নাথ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন