editor

প্রকাশিত: 6:42 PM, November 27, 2025

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে হবে : আব্দুস সালাম সরদার

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে হবে : আব্দুস সালাম সরদার

ঢাকা শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর মহা-ব্যবস্থাপক মো. আব্দুস সালাম সরদার বলেছেন, নতুন ব্যবসায় সৃষ্টিকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তাহলেই তারা ব্যবসায় সফল হবে এবং ব্যবসার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। তরুণ ও নতুন উদ্যোক্তারা যদি সঠিক পরিকল্পনা, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির ব্যবহার শিখে এগিয়ে আসে তবে তারা নিজেরাই কর্মসংস্থান তৈরি করবে, পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তিনি বলেন, এসএমই খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ, যেখানে সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তাই নতুন উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা, ভর্তুকি, প্রশিক্ষণ ও লোন সুবিধা সম্পর্কে জানতে হবে। তিনি উদ্যোক্তাদের আর্থিক শৃঙ্খলা, বাজার বিশ্লেষণ, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করার কৌশলগুলোও গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যৎ উদ্যোক্তাদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি বছর জুড়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করে যাচ্ছে, যাতে তারা নিজেরা দক্ষ হয়ে ব্যবসা পরিচালনা করতে পারে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর জেল রোডস্থ সিলেট মেট্রোপলিটন চেম্বারের হলরুমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি সিলেটের সহযোগিতায় ৫ দিনব্যাপী নতুন ব্যবসায় সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে ও পরিচালক রেহানা আফরোজ এর সঞ্চালনায় ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী, সাইমা সুলতানা লীনু চৌধুরী, আসমা উল হাসনা খান, গাজী জিনাত আফজা, জাকিরা ফাতেমা প্রমুখ।

৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন মো. খাইরুল বারী ও শারমিন আক্তার। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন