editor
প্রকাশিত: 7:11 PM, November 27, 2025
বাংলাদেশের বাঙ্গালীদের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের প্রানের দাবির প্রেক্ষিতে অবশেষে চালু করা হয়েছে পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ। অ্যাপটি উদ্বোধন করার মাধ্যমে অনলাইনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদা অবশেষে পূরণ হলো। এতোদিন প্রবাসীরা নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে তা দূর হলো। বিশ্বের যেকোন দেশ থেকে প্রবাসী বাংলাদেশী নাগরিকরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে অনলাইনের মাধ্যমে তারা ভোট প্রদান করতে পরবেন।
সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করায় প্রবাসীরা অনেক আনন্দিত হয়েছেন। তিনি আবারো পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ চালু করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন