editor
প্রকাশিত: 4:52 PM, November 29, 2025
আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান বলেছেন, ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ধর্ম। একজন মুমিনের জীবনে ঈমানদারি, আমানতদারি ও নৈতিকতার মূল্য সবচেয়ে বেশি। আমাদের সমাজে সুন্নতি আদর্শ প্রতিষ্ঠা করতে হলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর বাগমারাস্থ মসজিদ প্রাঙ্গণে মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আল্লামা মুফতি মুজিবুর রহমান আরও বলেন, মরহুম সৈয়দ মোবারক আলী ছিলেন এলাকার ধর্মপ্রাণ ব্যক্তি ও সমাজহিতৈষী মানুষ। তার মতো নেককার মানুষের ইন্তেকালে সমাজ একটি আলো-প্রদীপ হারালো। তার জন্য দোয়া করা, তার রেখে যাওয়া কল্যাণমূলক কাজগুলোকে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব।
বয়ানে মুফতি মুজিবুর রহমান কুরআন ও হাদিসের আলোকে মানুষকে সৎপথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এবং মৃত্যুর পর পরকালের জীবনকে স্মরণ রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা সবাই আল্লাহর পথে ফেরার পথিক। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। তাই নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই প্রকৃত সফলতা।
জকিগঞ্জ সোনাসার মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী ও অত্র মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্টাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলীর যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুল মজিদ খান মানিক ও এডভোকেট মো. মিছবাউর রহমান আলম, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মঈন কয়ছর, মহাজনপট্টি ফেরদৌস ম্যানশনের ক্যাশিয়ার মোহাম্মদ হেলাল আহমদ, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মো. আহমদ আলী।
আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন জামেয়া হুসাইনিয়া দলদলি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, সিলেট জেলা তাবলীগ জামাতের ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম বিন মশাহিদ, আয়শা সিদ্দিকা জাহানপুর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মখলিছুর রহমান রাজাগঞ্জী, হযরত শাহপরাণ (রঃ) জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মামুনুর রশীদ, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি জুনাঈদ আহমদ আনসারী, দারুস সালাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাসুক আহমদ সালামী, সিলেট কালেক্টর মসজিদের ইমাম ও খতিব হাফিজ মোহাম্মদ শাহ আলম, সৈয়দ মো. কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ইমাম ও শিক্ষক হাফিজ মাওলানা আবুল খায়ের, জাহানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া আহমদ নবীগঞ্জী, অত্র মাদ্রাসা মসজিদের নায়েবে মুহতামিম হাফিজ সৈয়দ মো. সুয়েব আলী, জজকোর্ট জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মো. ফখরুল ইসলাম, মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের মুয়াজ্জীন ক্বারী শফিক উদ্দিন, মরহুম সৈয়দ মো. কাওছার আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র হাফিজ মনসুর আলী। এছাড়াও বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ইসলামী বক্তাগন বয়ান পেশ করেন। মাহফিলে বার্ষিক আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্টাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলী।
এসময় উপস্থিত মরহুম সৈয়দ মো. কাওছার আলী হাফিজিয়া মাদ্রাসার সহ সভাপতি সৈয়দ মো. মশাহিদ আলী ও সহ সভাপতি মো. সুরুজ আলী।
মাহফিল শেষে এলাকার মুরদেগানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
7 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
5 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’