editor
প্রকাশিত: 6:03 PM, November 29, 2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নে গণসংযোগ করেছেন সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক।
শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী, গৃহিণী ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে দেখা করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান।
এ সময় এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষা। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ-আপনাদের দোয়া ও মোনাজাতে তাঁকে স্মরণ রাখবেন।
দোয়া চাইতে গিয়ে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয়দের অনেকেই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন এবং প্রার্থী এম এ মালিককে আশ্বস্ত করেন যে তাঁরা নেত্রীর সুস্থতার জন্য নিয়মিত দোয়া করবেন।
এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মানবিক উদ্যোগ এবং ঘরে ঘরে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়। স্থানীয়দের অনেকেই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, বিএনপি নেতা আজির উদ্দিন, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
5 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
7 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
7 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
4 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
8 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়