editor
প্রকাশিত: 4:47 PM, November 30, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সিলেট জেলা শ্রমিক দলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) নগরী বাগবাড়িস্থ সিলেট জেলা শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী মোহাম্মদ সোরমান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম এর পরিচানায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল মুকিত, বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি মাসুক এলাহী চৌধুরী, সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মনজুর আহমদ চৌধুরী, হকার মার্কেট ব্যবসায় সমিতির সভাপতি মো. শামসুল ইসলাম, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাচ্চু, পানি উন্নয়ন বোর্ডের সভাপতি হাসান আহমদ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী, রেলওয়ে শ্রমিক দলের সভাপতি আব্দুল জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জেলা শ্রমিকদলের লতিফ খান, অপু চৌধুরী, বাবুল আহমেদ, কানাইঘাট পৌর শ্রমিক দলের আফতাব উদ্দিন, টিপু রহমান, আব্দুল বাতেন, মুন্না, সেজু, ওয়াসিম আহমদ, শহীদ রেজা, শাহেদ আহমদ, আহাদ আহমদ, আব্দুল কালাম, সিদ্দীক আহমদ, কামাল আহমদ। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন জুড়ে তিনি দেশের মানুষের অধিকার রক্ষায় আপোষহীন ভূমিকা পালন করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুরো জাতি উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের আপামর মানুষের আশা-ভরসার প্রতীক। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
5 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
1 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
4 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা