editor

প্রকাশিত: 3:49 PM, February 7, 2023

প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের জন্মবার্ষিকী শনিবার

প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের জন্মবার্ষিকী শনিবার

ডিএসএস ডেস্ক :: সিলেটে চারুকলার প্রতিষ্ঠাতা প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট নগরের ‘পেন্সিল আর্ট স্কুল’-এর উদ্যোগে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১১ ফেব্রæয়ারি শনিবার ‘স্মৃতিতে অরবিন্দ দাসগুপ্ত’ শিরোনামে বিশেষ কর্মশালা। কর্মশালাটি সিলেট নগরের কুয়ারপাড়স্থ পার্বন মিউজিক্যাল সাউন্ড সিস্টেম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের ১০ ফেব্রæয়ারি শুক্রবারের মধ্যে নাম তালিকাভুক্ত করতে ০১৭১২-৫৪৫৭৩৬-এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেশবরেণ্য চিত্রশিল্পী তরুণ ঘোষ। পরদিন ১২ ফেব্রæয়ারি রবিবার সকাল ৮টায় প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং ‘অরবিন্দ দাসগুপ্ত মেলা’র উদ্বোধন করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী তরুণ ঘোষ। এরপর সকাল ১০টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রæপ: প্লে-নার্সারি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত; ‘খ’ গ্রæপ: ১ম-৩য় শ্রেণি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত; ‘গ’ গ্রæপ: ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত ও ‘ঘ’ গ্রæপ: ৭ম-১০ম শ্রেণি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত। চিত্রকাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের ১০ ফেব্রæয়ারি শুক্রবারের মধ্যে নাম তালিকাভুক্ত করতে ০১৭১২-৫৪৫৭৩৬-এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

চিত্রাংকন প্রতিযোগিতায় সকল প্রতিযোগীদের শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য উপকরণ প্রতিযোগীদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে। এদিন দুপুর ১২টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টায় জন্মদিনের কেক কাটা, স্মৃতিচারণমূলক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অরবিন্দ দাসগুপ্ত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ১৯৫১ সালের ১২ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন। এই গুণী চিত্রশিল্পী ২০২১ সালের ১৮ জুলাই রোববার সকাল ১০টা ২২ মিনিটে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি এই চিত্রশিল্পী মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে সন্তান ও ১ মেয়ে সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী, আত্বীয়-স্বজন এবং হাজার হাজার ছাত্র-ছাত্রী রেখে গেছেন। শিল্পকর্মে নিবেদিত প্রাণ গুণী শিল্পীর খ্যাতি দেশজুড়ে রয়েছে। চিত্রশিল্পী ও চিত্রকলার শিক্ষক হিসেবে তিনি অসংখ্য সৃষ্টি ও শিক্ষার্থী তৈরি করে গেছেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলার প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি শিশু চারু বিদ্যালয় ‘চারুকলি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ‘পেন্সিল আর্ট স্কুল’-এর পরিচালক মো. এনামুল হক বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন