editor
প্রকাশিত: 6:40 PM, November 30, 2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সার্বিক ব্যবস্থাপনায় রোববার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়।
এ কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন সামাজিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে খাবার বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
নেতাকর্মীরা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করতে এবং মানুষের প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার লালাবাজার, জালালপুর ও চন্ডিপুলে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাই, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিফতা, উপজেলা বিএনপির সহ সভাপতি আসাদ মিয়া, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া বাতিন, উপজেলা বিএনপি সদস্য সদস্য মাছুম আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন।
8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
5 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
1 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
7 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা