editor
প্রকাশিত: 7:39 PM, November 30, 2025
বিএনপির চেয়ারপার্সর, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ আব্দুস সালাম এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ব্যারিস্টার এম এ আব্দুস সালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ও সামাজিক নেত্রী। তার অবদান শুধুমাত্র দল নয়, পুরো দেশের জন্য অনন্য। আমরা সকলেই তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য একজোট হয়ে প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের দেশের জন্য দীর্ঘকাল পর্যন্ত তার নেতৃত্ব ও পরামর্শ আমাদের সঙ্গে রাখুন। আমরা সবসময় তার পাশে আছি এবং দেশনেত্রী খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও কল্যাণের জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া করি। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে অবদান রেখে গেছেন তা সবসময় স্মরণীয় থাকবে। তার সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. খায়রুল ইসলাম।
6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
4 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
1 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
7 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
3 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
6 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
6 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫
6 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 3 এই