editor
প্রকাশিত: 6:17 PM, December 2, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
মঙ্গলবার (২রা ডিসেম্বর) বাদ আছর দরগাহ হযরত শাহজালাল মাজার মসিজদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী। বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের সকল ষড়যন্ত্রের মোকবেলা করতে তিনি নেতৃবৃ দিয়েছেন। তাঁর সুস্থতা কামনায় আজ পুরো জাতি দোয়া ও প্রার্থনা করছে। নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়া দেশের মানুষের আশা-আকাঙ্কার প্রতীক। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি।
নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের শিকার হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানের তার অবস্থা অবনতির দিকে। সঠিক সময়ে যদি তার সুচিকিৎসা দেওয়া হতো, তাহলে তিনি সুস্থ্য থাকতেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
7 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
7 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
7 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
1 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
5 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক