editor
প্রকাশিত: 3:28 PM, December 3, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কাজীটুলা তাহফিজুল কোরআন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রসার শিক্ষার্থীদের সাথে খাবারের আয়োজন।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ যোহর সিলেট মহানগরীর ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও সাবেক সদস্য সচিব আব্দুস সামাদ এর সার্বিক সহযোগিতায় নগরীর কাজীটুলা জঙ্গলশাহ-মঙ্গলশাহ (র:) মসজিদের ২য় তলায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি নুরুল মুমিন চৌধুরী খোকন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন আকাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, যুগ্ম আহবায়ক জাকারিয়া রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মাছুম আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হাছিব আহমদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সায়মন সিনহা, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন আহমদ, সদস্য রাজন মিয়া, সজল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে ওয়ার্ড ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জঙ্গলশাহ-মঙ্গলশাহ (র:) মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হারুন রশীদ।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১