editor

প্রকাশিত: 6:15 PM, December 3, 2025

নির্বাচনী প্রচারণার ব্যস্ততা পাশ কাটিয়ে মসজিদ-মাদ্রাসায় গিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন এম এ মালিক

নির্বাচনী প্রচারণার ব্যস্ততা পাশ কাটিয়ে মসজিদ-মাদ্রাসায় গিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন এম এ মালিক

2

নির্বাচনী প্রচারণার চেনা দৃশ্য থেকে ভিন্ন এক চিত্র দেখা গেল সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের কর্মকাণ্ডে। প্রচার-প্রচারণার ব্যস্ততা পাশ কাটিয়ে তিনি দিনব্যাপী মসজিদ-মাদ্রাসা পরিদর্শন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। তাঁর এ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

7

বুধবার (৩ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের শাহ তৈয়ব ছয়লানী (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন এম এ মালিক। এরপর রুস্তমপুর নয়া বাজার ইলাশপুর মাদ্রাসায় প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

3

দুপুরে ধারাবাহিকভাবে খড়ারি মাদ্রাসা ও চারকাঠি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সিলাম জামেয়া হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

3

এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা। তার সুস্থতা কামনায় দোয়া করাই আজ আমাদের মূল লক্ষ্য। দোয়া মাহফিল শেষে তিনি দেশের উন্নতি ও শান্তি কামনায়ও প্রার্থনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মানবিকতা ও আস্থার বার্তা নিয়ে মালিকের এ কার্যক্রম জনমনে ইতিবাচক সাড়া ফেলছে।

উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরন, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিএনপি নেতা হাজি আসাদ, নজমুল ইসলাম, মমতাজ আলী ঠাকুর, ফজলু মিয়া, আমিনুর রহমান চৌধুরী সুয়েব, রাসেল আহমদ, আবু সালেহ, ফাহিম আহমদ, আব্দুস সামাদ প্রমূখ।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

3 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

6 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

2 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

7 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

2 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার

1
7