editor

প্রকাশিত: 7:11 PM, December 3, 2025

সিলেট -১ আসনে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার প্রার্থী সঞ্জয় কান্ত দাস

সিলেট -১ আসনে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার প্রার্থী সঞ্জয় কান্ত দাস

1

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার শাখার বৈঠক গত ২ ডিসেম্বর ‘২৫ বিকাল ৪টায় রাজা ম্যানশনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাসদ ( মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড মাসুদ রানা।

1

সভায় আরো উপস্থিত ছিলেন ‘চা শ্রমিক ঐক্য’ কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক নমিতা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল প্রমুখ।

1

সভায় বিভিন্ন দিক পর্যালোচনা করে সিলেট -১ নির্বাচনী আসনে বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী হিসেবে দলের জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস কে মনোনীত করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি দলীয় ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলগতভাবে বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পাশাপাশি সিলেটর শিক্ষা,স্বাস্থ্য ও নাগরিক অধিকার আদায়, সিলেটের প্রাণ-প্রকৃতি রক্ষা এবং উন্নয়ন বৈষম্য রোধে বাসদ (মার্কসবাদী) ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেছে। সিলেটের চা শিল্প ও চা শ্রমিকদের অধিকার রক্ষায় ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের আধিকার আদায়ের লড়াইয়ের ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ সময় জাতীয় নির্বাচনকে কালোটাকা,পেশীশক্তি মুক্ত নির্বাচন এবং নির্বচানী জামানত ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ৫হাজার টাকা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

1 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

2 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

7 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

1 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

3 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

1
7