editor
প্রকাশিত: 4:44 PM, December 4, 2025
রোগীদের মানসম্মত সেবা ও সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগ নির্ণয়, ঔষধ ব্যবস্থাপনা সহ হাসপাতালের সর্বক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বক্তারা আরো বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। কিন্তু আজও আমাদের আন্দোলন বাস্তবায়নে কোন কার্যকরি প্রদক্ষেপ গ্রহন করা হয়নি। নায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল প্রাঙ্গণের গোল চত্ত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অর্ধদিবস কর্মবিরতি পালনকালে বক্তারা নিন্মোক্ত কথাগুলো বলেন।
এম ট্যাব সিলেট আঞ্চলিক শাখার সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং এম ট্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. আলমগীর আলম এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এম আব্দুস সালাম, বি.এম নাসির উদ্দিন, মো. সোলায়মান খান, এম টি এফ এর সভাপতি মো. আল-আমিন, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, আঃ রশিদ, সনজিত চন্দ্র হালদার, আল-আমিন উজ্জ্বল, আব্দুর রাজ্জাক রাজ, আলমগীর হোসেন, তাহের আহমদ, ওমর ফারুক, মাহবুবুল আলম সজল, গোলাম রাব্বী, এহসান উল্লাহ, গোলাম মোস্তফা, সুমন পাল, তারেক রহমান, মাজেদুর রহমান, রানা আহমেদ, তাওহিদুর রহমান, মো. আজিজুল হক, মো. মোস্তফাক কামাল, এনামুল হক, জিয়াউর রহমান, বেনু ভূষন দাশ প্রমুখ। এছাড়াও অর্ধদিবস কর্মবিরতি পালনকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এর সাথে আলোচনার প্রেক্ষিতে এবং জনদূর্ভোগের কথা বিবেচনা করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অবিলম্বে বাস্তবায়নের দাবিতে পূর্বনির্ধারিত পূর্ণদিবস (কমপ্লিট শাটডাউন) এর পরিবর্তে অর্ধদিবস কর্মবিরতি পালন করে সিলেটসহ সারাদেশের সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন