editor

প্রকাশিত: 5:15 PM, December 4, 2025

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা মহিউদ্দিন আলমগীরের উদ্যোগে দোয়া মাহফিলে ও খাবার বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা মহিউদ্দিন আলমগীরের উদ্যোগে দোয়া মাহফিলে ও খাবার বিতরণ

5

বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য জিয়া পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমদ আলমগীরের উদ্যোগে এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে সিলেট মহানগরীর ২৭ নং ওয়ার্ডের গঙ্গানগর রাহিমা জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। দেশবাসীর সম্মিলিত দোয়ার মাধ্যমে খালেদা জিয়া সুস্থ হবেন ইনশাআল্লাহ।

4

তিনি বলেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তাকে আজ জননেত্রীর মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তাঁর সুস্থতা কামনায় যেভাবে দেশ-বিদেশের মানুষ দোয়া করছেন-তা প্রমাণ করে তিনি শুধু একটি দলের নন, বরং দেশের গণতন্ত্রের প্রতীক।

অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য জিয়া পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমদ আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দূরদেশ থেকে প্রতিনিয়ত দোয়া করছি। খালেদা জিয়ার সুস্থতার জন্য এতিমদের দোয়া অত্যন্ত কল্যাণময়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

5

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদ হাসান। শেষে গঙ্গানগর রাহিমা জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

3 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

2 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

1 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। 5 স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

1 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

6 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

1
7