editor

প্রকাশিত: 7:50 PM, December 4, 2025

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এম এ মালিকের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিলও শিরনী বিতরণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এম এ মালিকের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিলও শিরনী বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বিঘ্ন লন্ডন যাত্রা এবং আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ।

দোয়া মাহফিলের উদ্যোগ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, লন্ডন যাত্রা সফল ও নির্বিঘ্ন হওয়া এবং দেশের মঙ্গল কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিল শেষে এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া দেশের ঐক্যের প্রতীক। তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান হলে সেই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। এসময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা জহিরুল ইসলাম মিঠু, জেলা যুবদলের সহ সভাপতি মঈনুল ইসলাম মঞ্জু, যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাবুল ইসলাম, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল প্রমূখ।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এম এ মালিক জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় দুটি বড় গরু দান করেন, যা থেকে শিরনী প্রস্তুত করে উপস্থিতদের মধ্যে বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন