editor

প্রকাশিত: 10:02 PM, December 4, 2025

আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

3

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

5

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা যুবদলের উদ্যোগে নগরীর কুমারপাড়াস্থ আরিফুল হক চৌধুরীর নিজ বাসভবনে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

2

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

5

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমদ চমন, জুবায়ের আহমদ, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুলু, জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, গোয়াইঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন, সিলেট জেলা যুবদলের প্রচার সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, মো. সাব্বির আহমদ, সেলিম আহমদ, আজমল হোসেন, আলী হায়দার সায়মন, নাসির উদ্দিন, জামিল আহমদ, আব্দুর রউফ দুলাল, নাজমুল হক ইয়াজুল, গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল হাসান বুলবুল, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ হারুন, জি এম শফিক, সমছির আলী, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান হেলোয়ার, কামরুল ইসলাম, মাহবুব আলম সাজু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাজন মিয়া, এমদাদুর রহমান ইমজাদ, বাবুল আহমদ, মোস্তাকিম আহমদ ফরহাদ, উসমান খাঁ, আব্দুল্লাহ আল মামুন, আরমান আহমদ, রায়সুল ইসলাম রাজন, আবুল আল হেলাল, আবুল হোসেন, ফরিদ উদ্দিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ সহ যুবদলের অধীনস্থ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

5

বিশেষ বৈঠকে যুবদল নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেন নি। জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। আওয়ামী সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সিলেট-৪ আসনের জনগণ ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন। নেতৃবৃন্দ বলেন, বিগত কয়েক বছরে সিলেট-৪ আসনের উন্নয়ন থেমে গেছে। মানুষের মৌলিক অধিকারকে উপেক্ষা করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।

তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই আসনের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচিত হবে। বক্তারা যুবদলের প্রতিটি নেতৃবৃন্দকে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি এবং ভোটারদের কাছে ধানের শীষের প্রতীক তুলে ধরতে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা আহবান জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ডাকাতদের মদদ ও টালবাহানার অভিযোগ

ডাকাতদের মদদ ও টালবাহানার অভিযোগ

8 সিলেটের জৈন্তাপুরে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরা ভর্তি একটি কাভার্ডভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। একই সাথে ঘটনা ধামাচাপা দিতে এবং

সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ

সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ রজি উদ্দিন খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার দুর্নীতি এবং

ভালো ফলাফলই শেষ কথা নয়, শৃঙ্খলা ও উপস্থিতিই সাফল্যের ভিত্তি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

ভালো ফলাফলই শেষ কথা নয়, শৃঙ্খলা ও উপস্থিতিই সাফল্যের ভিত্তি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

2 শুধু ভালো ফলাফল নয়; শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অর্ধবার্ষিক

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

4 ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 4 মঙ্গলবার

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

1 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

1 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

6 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও

1
2