editor
প্রকাশিত: 5:52 PM, December 6, 2025
৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির মিলনায়তনে আয়োজিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিলেট নগরীর বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী।
চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
বিএমবিএফ সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং বিএমবিএফ চিত্রাংকন কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিক এম এ মতিন এর পরিচালনায় অনুষ্টানে উদ্বোধকের বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। বক্তব্য রাখেন- বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্য, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, আব্দুল কাইয়ুম কামালী, দপ্তর সম্পাদক মো. ইউসুফ সেলু, প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহানগর সহসভাপতি মোসলেউদ্দিন, যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা আক্তার, দুর্নীতি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ সুলতান, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান আমান, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী, জগন্নাথপুর উপজেলা সভাপতি মির্জা আবুল কাশেম স্বপন, আফরোজ মিয়া তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রাংকন প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিভার বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা শিশুদের ছোটবেলা থেকেই মানবাধিকার সম্পর্কে সচেতন করে তুলার ওপর গুরুত্বপূর্ণ করেন।
আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে এই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অতীতে ঘটে যাওয়া চোরাচালানের এক বড় চালান আটকের ঘটনায় এবার বিস্ফোরক তথ্য
7 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি এবং হাদারপাড় বালু মহাল ইজারা নেওয়ার আড়ালে চলছে
8 থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ
4 জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
3 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট (নর্থ)-এর উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 4
1 অস্ত্রোপচারের পর একজন রোগীর সুস্থ হয়ে ওঠার জন্য পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পোস্ট-অপারেটিভ