editor
প্রকাশিত: 12:20 PM, December 7, 2025
ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডাইকর বাজার নোয়াগাঁওয়ে অবস্থিত হাজী আলম রাজা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের শাপলা কলি মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাস্থলে মানুষের ঢল নামে-উপচে ভরা ভিড়ে এলাকাবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সাইফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার সম্মানিত মুরব্বী জনাব তাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব লাল মিয়া, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সম্মানিত সদস্য সুহেল আহমেদ মূসা, জেলা সদস্য ও ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সুমেল মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছানিয়াত রহমান, ফুরকান মিয়া, সামাদ আহমেদ, ফরমান মিয়া, মখরম আলী, মফিজ উদ্দিন, রেখন মিয়া, বদরুল ইসলাম, আলমগীর আহমেদ, তোফায়েল আহমদ, আওলাদ মিয়া, জামিল উদ্দিন, রাজু মিয়া, মুরাদ মিয়াসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজ।
বক্তব্যে ব্যারিস্টার জুনেদ প্রতিশ্রুতি দেন নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আগামী প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা এবং এনসিপির গ্রামীণ সক্রিয়তা বজায় রেখে আধুনিক, সুযোগ-সুবিধাসম্পন্ন সিলেট-৩ গড়ে তোলার। তিনি বলেন, শাপলা কলির বিজয়ের মধ্য দিয়ে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্বপ্ন পূরণ হবে এবং আহতদের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেবে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে শাপলাকলির পক্ষে কাজ করার আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন