editor

প্রকাশিত: 4:14 PM, December 7, 2025

সংবিধান সংরক্ষণ দিবসে সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা

সংবিধান সংরক্ষণ দিবসে সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা

5

৬ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত হয়।

5

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক, জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম, আতিকুর রহমান আতিক, হুসেন আহমদ, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক হাসান আহমদ, গুলজার হুসেন, আব্দুল মালিক, এনামুল কবির, শাহ সুমন আহমদ, সোহেল ইসলাম, রমজান আলী, আব্দুল্লাহ, মুহিতুর রহমান মুহিত, মামুন আহমদ, দেলওয়ার আহমদ, জুয়েল আহমদ, শিপন আহমদ প্রমুখ।

1

সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের মানুষের প্রতি আস্থা রেখে এবং গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বার্থে তিনি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।

1

বক্তারা আরো বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে রক্ষা করতে এবং বিশৃঙ্খলা এড়াতে এরশাদ নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেও পরবর্তী সময়ে কোনো সরকারই তাকে সহযোগিতা করেনি। বরং তাঁর এবং তাঁর দলের প্রতি অত্যাচার-নিপীড়ন, মামলা-হামলা ও রাজনৈতিক হয়রানি চালানো হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় পার্টি রাষ্ট্রের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনের শাসন রক্ষা করতে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বক্তারা দাবি করেন, জাতীয় পার্টিই দেশের প্রকৃত উন্নয়ন, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক চর্চার ধারাকে এগিয়ে নিয়েছিল। এরশাদ সরকারের সময় দেশব্যাপী ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়, যা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লালাদিঘীর পাড়ে চোরাচালান চক্রান্ত : ১ লাখ টাকায় এজাহার থেকে নাম গায়েব করেছিলেন নেপথ্যের গডফাদাররা

লালাদিঘীর পাড়ে চোরাচালান চক্রান্ত : ১ লাখ টাকায় এজাহার থেকে নাম গায়েব করেছিলেন নেপথ্যের গডফাদাররা

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অতীতে ঘটে যাওয়া চোরাচালানের এক বড় চালান আটকের ঘটনায় এবার বিস্ফোরক তথ্য

বিছনাকান্দি ও হাদারপাড়ে ইজারার আড়ালে পাথর-বালু লুটের মহোৎসব

বিছনাকান্দি ও হাদারপাড়ে ইজারার আড়ালে পাথর-বালু লুটের মহোৎসব

8 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি এবং হাদারপাড় বালু মহাল ইজারা নেওয়ার আড়ালে চলছে

ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

7 থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

3 জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন

4 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সৎ নেতৃত্ব স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি: কয়েস লোদী

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সৎ নেতৃত্ব স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি: কয়েস লোদী

7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো

যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নতুন কমিটি গঠন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট (নর্থ)-এর উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 1

ওসমানী মেডিকেলের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড: এসি বিকল, সংক্রমণে চরম ঝুঁকিতে রোগীরা

ওসমানী মেডিকেলের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড: এসি বিকল, সংক্রমণে চরম ঝুঁকিতে রোগীরা

5 অস্ত্রোপচারের পর একজন রোগীর সুস্থ হয়ে ওঠার জন্য পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পোস্ট-অপারেটিভ

1
4