editor
প্রকাশিত: 10:03 PM, December 7, 2025
সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে নগরীর সারদাহল সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়াকক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা “আগুনের পরশমণি”।
অনুষ্ঠানে ঐন্দ্রিলা মজুমদার অর্ণার রচনায় ও বর্না ব্যানার্জীর নির্দেশনায় নাটিকা “কাঁটাতার” মঞ্চস্থ হয়। সাথে আবৃত্তি, গান, নাচ ও একক অভিনয় পরিবেশন করেন নাট্যমঞ্চ সিলেট এর শিল্পীবৃন্দ। গান, অভিনয় ও নাচের মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা হয়। এ পৃথিবী যেন শুধুই মানুষের না হয়, যেন হয় সকল প্রানীর, আমরা যেন বোবা প্রাণীদের কোন ক্ষতি না করি, সেই আবেদন করেন তারা তাদের আয়োজনের মাধ্যমে। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও নাট্য ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাপ্পী কুমার মজুমদার, জান্নাতুল নাজনীন আশা, বর্না ব্যানার্জী, আদিব, স্বর্ণা, অমি, বিলাস, তৃষা, শুভ, শিশুশিল্পী লাবিবা ও দিয়ন্তি প্রমুখ।
১৯৯০ সালের ৭ ডিসেম্বর একঝাঁক তারুণ্য মিলিত হয়ে নাট্যমঞ্চ সিলেট নামক নাট্য সংগঠন প্রতিষ্ঠা করেন। নিয়মিত নাট্যচর্চার পাশাপাশি নাট্যমঞ্চ গণমানুষের জন্য অসংখ্য গণনাটক সারা সিলেটে জুড়ে পরিবেশন করেন। এছাড়াও জাতীয় লোক নাট্যোৎসব, জাতীয় নাট্যোৎসব, জাতীয় পথনাট্যোৎসব, মঞ্চে তারুণ্য সম্মাননা আয়োজন করে নাট্যমঞ্চ সিলেট।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার সমবেত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি টানেন।
7 দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক
1 বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি
5 বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি
2 সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার
4 সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল তবিয়তে রয়েছে। একের পর
5 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের
7 নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত
6 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি