editor
প্রকাশিত: 6:21 PM, December 8, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রথম ৩০ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের প্রশিক্ষিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতার পরিধি বৃদ্ধি করা হবে। জনগণের সমর্থন ও ভালোবাসায় ক্ষমতায় গেলে গরীব মানুষদের জীবন সহজ করার সকল ব্যবস্থা গ্রহণ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার।
একতা অর্গানাইজেশন বাংলাদেশের উদ্যোগে এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও মহিলাদের দক্ষ সাবলম্বী করে গড়ে তুলতে ফ্রি সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর সুবিদবাজারের বনকলাপাড়া নূরানী এলাকায় এ অনুষ্টানের আয়োজন করা হয়।
ইমদাদ হোসেন চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, একতা অর্গানাইজেশনের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তারা বেকারত্ব থেকে মুক্তি পাবেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে অসহায় ও বেকারদের কর্মসংস্থানের এরকম উদ্যোগ আরো বেশি করে নিতে হবে। যেখানেই কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে, সেখানেই তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে প্রশিক্ষণের জন্য একতা অর্গানাইজেশনের হাতে ১০টি সেলাই মেশিন তুলে দেন ইমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও শামীম মজুমদার, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক ডা. এনামুল হক, শাহপরান থানার সদস্য সচিব খুর্শেদ আহমদ কুসু, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক এস এম সায়েম, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নূর, মহাগরের সদস্য ও ৩৭ নম্বর ওয়ার্ডের আহবায়ক চান মিয়া বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম মখলিছ খান, শাহজাহান খান, মুক্তার খান, ফাহিম আহমদ, বুরহান আহমদ, জুলাস আহমদ, সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একতা অর্গানাইজেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবিতা আক্তার, সভাপতি সাহেদ আহমদ ছামী, সহ-সভাপতি বদরুন্নাহার, সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, সদস্য জগলু, ইয়াহিয়া, রবিউল, মাহিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন