editor
প্রকাশিত: 6:56 PM, December 8, 2025
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সিলেট নগরীর চৌহাট্টাস্থ জিবিসি আইটির সেমিনার হলে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে ও মাওলান জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সিলেট বিভাগের কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. জিবাল আহমদ, জিবিসি আইটির চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নজমুল হক নসিব, হাফিজ সমছু মিয়া, খন্দকার আব্দুল আহাদ, মাওলানা ওলীউর রহমান, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ক্বারী আব্দুল হাকিম ও বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. জিবাল আহমদকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন