editor
প্রকাশিত: 4:42 PM, December 9, 2025
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
উক্ত উশু প্রশিক্ষণ ক্যাম্পে ১২ থেকে ১৫ বছর এবং ১৫ থেকে ১৮ বছর (ছেলে ও মেয়ে) বয়সের ভিতরে সিলেট জেলার যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। যে সকল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে ১৩ ডিসেম্বর শনিবারের মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামের উশু প্রশিক্ষণ গ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ২কপি ছবি ও জন্মনিবন্ধনের ১কপি ফটোকপি জমা দিয়ে এবং নির্ধারিত ফি প্রদান করে ফরম সংগ্রহণ করার আহবান জানানো হয়েছে।
১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ ক্যাম্প প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে। এর মধ্যে শুক্র ও শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলবে। প্রশিক্ষণ ক্যাম্পের পূর্বে প্রশিক্ষানার্থীদের টি-শার্ট এবং শেষে সদনপত্র বিতরণ করা হবে। উক্ত ক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করবেন জাতীয় ও আন্তর্জাতিক উশু প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন ও জাতীয় মহিলা প্রশিক্ষক শরিফা আক্তার হেনা। এছাড়াও জাতীয় পর্যায়ের সহকারী প্রশিক্ষকরাও প্রশিক্ষণ প্রদান করবেন। বিস্তারিত জানতে ০১৭১৯-৯২৪৪৭১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। প্রশিক্ষণের স্থান সিলেট জেলা স্টেডিয়াম ২নং গেইট সরষপুর, সিলেট।
উল্লেখ্য, ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ আগামী ২৪-২৮ ডিসেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে উশু প্রশিক্ষণ ক্যাম্পের প্রতিটি শিক্ষার্থীবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে