editor

প্রকাশিত: 6:56 PM, December 9, 2025

সিলেটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা

সিলেটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং সমাজে নিরাপদ পরিবেশ তৈরির জন্য বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন জরুরি। আইন প্রয়োগের সঠিক বাস্তবায়ন, ভুক্তভোগীদের আইনি সহায়তা বৃদ্ধি এবং সচেতনতা কার্যক্রম আরো জোরদার করতে হবে।

তিনি বলেন, ইসলামে নারীদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। সেই আলোকে দেশ ও সমাজে আমাদের মায়ের জাত নারীদের সম্মান প্রদর্শনের মাধ্যমে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। সমাজ, দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষ সম্মিলিত ভাবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শিক্ষা, চাকুরী, অর্থনীতি, সমাজ উন্নয়নে অবদান ও নিজের পায়ে দাঁড়ানো নারীদের সফলতার ভূয়সী প্রশংসা করে অন্যান্য নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবায়াৎ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

শিশু অধিকার কর্মকর্তা পিয়াংকা দাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনাক’র সভাপতি এডভোকেট শিরীন আক্তার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, প্রোগ্রাম অফিসার নুসরাত জহির।

অনুষ্ঠানে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সহ অতিথিবৃন্দ। তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী বিয়ানীবাজারের কলসুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী গোলাপগঞ্জের চিরশ্রী পৈত্য, সফল জনন সিলেট নগরীর কেওয়াপাড়ার মোছাঃ গুলরাজ বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী বিয়ানীবাজারের পারভীন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সিলেট নগরীর হাউজিং এস্টেটের রিফাত আরা রিফা।

এছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকগণ ও বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন