editor

প্রকাশিত: 8:57 PM, December 10, 2025

কর সেবার মান উন্নয়নের জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আবু হান্নান দেলওয়ার হোসেন

কর সেবার মান উন্নয়নের জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আবু হান্নান দেলওয়ার হোসেন

8

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) আবু হান্নান দেলওয়ার হোসেন বলেছেন, কর বিষয়ক সেবার মান উন্নয়নের জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেবার মানোন্নয়নের ক্ষেত্রে আইনজীবীদের সততা, দক্ষতা এবং বিশেষ জ্ঞান অপরিহার্য। করদাতারা জটিল কর আইন এবং পদ্ধতিগুলো সঠিকভাবে বুঝতে প্রায়শই সমস্যার সম্মুখীন হন। আইনজীবীরাই পারেন তাঁদের আইনি সহায়তা দিয়ে কর প্রক্রিয়াকে মসৃণ ও সরল করতে।

তিনি আরো বলেন, আইনজীবীদের উচিত কর আইনগুলোর সর্বশেষ পরিবর্তন সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকা এবং করদাতাদের নির্ভুল পরামর্শ প্রদান করা, যাতে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো দ্বিধা ছাড়া তাঁদের কর পরিশোধ করতে পারেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

7

কর সেবার মান উন্নয়নের জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আবু হান্নান দেলওয়ার হোসেন

1

প্রধান অতিথি আরো বলেন, কর বিষয়ক বিতর্ক ও জটিলতা নিরসনে আইনজীবীদের ভূমিকা শুধু প্রতিনিধিত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়; তাঁদের উচিত কর কর্মকর্তাদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করা, যাতে কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও জনবান্ধব হয়ে ওঠে। আইনজীবীরা যদি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠাবান হন, তবে কর ফাঁকি কমানো এবং সরকারের রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা অনেক সহজ হবে, যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে।

সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা, অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহাদ আল করিম, সৌমিত্র কুমার ভৌমিক, উপ কর কমিশনার মো. গোলাম কিবরিয়া, সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম।

6

বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, মো. আবুল ফজল এডভোকেট, এডভোকেট সজল কুমার রায়, আতাউর রহমান সেগুল, আব্দুল আলীম পাঠান এডভোকেট, হাসনু চৌধুরী, এডভোকেট সমর বিজয় সী শেখর, জাহাঙ্গীর আলম, সৈয়দ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, শামসুল আলম দুসকি, মাজহারুল হক, মোস্তাকিম আহমদ কাওছার, আলাউর রহমান, আবিদুর রহমান রাজু, আ স ম মুবিনুল হক শাহিন, এ বি এম সারওয়ার, বাহাউদ্দিন বাহার প্রমুখ।

4

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. সাইদুর রহমান। গীতা পাঠ করেন মিন্টু চন্দ্র রায় অনুপব্রত। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) আবু হান্নান দেলওয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

7 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

1 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

6 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

1 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

4 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

8 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
4