editor

প্রকাশিত: 4:33 PM, December 11, 2025

সিলেট-৩ আসনে আল ইসলাহ সম্ভাব্য একক প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক : প্রার্থিতা প্রায় নিশ্চিত

সিলেট-৩ আসনে আল ইসলাহ সম্ভাব্য একক প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক : প্রার্থিতা প্রায় নিশ্চিত

6

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ আংশিক) আসনে নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ, স্পেন শাখার সভাপতি এবং ফুলতলী পরিবারের ঘনিষ্ঠজন মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক।

দলীয় নির্ভরযোগ্য সূত্র বলছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ আসনে আল ইসলাহ একক প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত; শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।

বৃহত্তর সিলেট অঞ্চলে প্রখ্যাত পীর, দেশবরেণ্য আলেমে দ্বীন ও শামসুল উলামা মরহুম আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর রয়েছে বিশাল ভক্ত ও অনুসারী। সিলেটসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফুলতলী মসলকের এই ভক্তগোষ্ঠী স্থানীয় ও জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব বিস্তার করে। প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণেও ভূমিকা রাখে। রাজনৈতিক দল নির্বিশেষে বিভিন্ন দলের প্রার্থীরাই নির্বাচনের আগে ‘ফুলতলী দরবারে’ গিয়ে দোয়া নেয়া তাদের অন্যতম প্রচলিত অনুষঙ্গ।

5

এই প্রভাবশালী অনুসারী মহলের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা মাওলানা আব্দুর রাজ্জাককে এ আসনে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। মানবিক, দাওয়াতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। প্রবাসে থেকেও তিনি আল ইসলাহর প্রসার, কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক ও ইসলাহি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

6

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতার পর নতুন মুখ হিসেবে মাওলানা আব্দুর রাজ্জাকের প্রার্থিতা সিলেট-৩ আসনের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের দ্বার খুলতে পারে। তার সামাজিক গ্রহণযোগ্যতা, তরুণদের মধ্যে জনপ্রিয়তা, সংগঠনের প্রতি নিবেদন এবং ফুলতলী পরিবারের নিকটতম সান্নিধ্য- সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এ আসনের অন্যতম আলোচিত ও শক্তিশালী সম্ভাব্য প্রার্থী।
দলীয় নীতিনির্ধারকদের নীতিগত সম্মতি ইতিমধ্যে পাওয়া গেছে বলে জানা গেছে। দলীয় একাধিক সুত্র নিশ্চিত করেছে শুধু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা অপেক্ষা মাওলানা আব্দুর রাজ্জাকের সমর্থীত বিষয়টি। শুধু আব্দুর রাজ্জাক একক প্রার্থী সিলেট ৩ আসনে। খবরটি ছড়িয়ে পড়তেই সিলেট ৩ আসনের সাধারণ মানুষ এবং প্রবাসী কমিউনিটিতে উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।

4

পর্যবেক্ষকদের মতে, আল ইসলাহ যদি আনুষ্ঠানিকভাবে মাওলানা আব্দুর রাজ্জাককে মনোনয়ন দেয়, তবে সিলেট-৩ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে আরও প্রাণবন্ত ও আলোচনাযোগ্য। তার প্রবাসী নেতৃত্ব, ফুলতলী মসলকের প্রভাবশালী ভোটব্যাংক এবং সংগঠনের কাঠামোগত শক্তি সব মিলিয়ে তিনি এ আসনের দৃঢ়তম প্রার্থী হয়ে উঠতে পারেন।

8

সার্বিকভাবে বলা যায়, সিলেট-৩ আসনে আল ইসলাহ রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন মাওলানা আব্দুর রাজ্জাক। আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণাই এখন পুরো অঞ্চলে বড় রাজনৈতিক সাড়া ফেলবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

8 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

2 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

5 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

3 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

8 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

8 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

2 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
5