editor

প্রকাশিত: 4:43 PM, December 11, 2025

সিলেটবাসীর প্রতিনিধি হয়ে উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে চাই : খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটবাসীর প্রতিনিধি হয়ে উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে চাই : খন্দকার আব্দুল মুক্তাদির

3

সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আজন্ম দিলেটবাসীর পাশে আছি, আমৃত্যু সিলেটবাসীর সেবক হিসেবে পাশে থাকতে চাই। উন্নয়ন, সংস্কার, রাজনীতি- সবকিছুতে আমার কাছে সবার আগে সিলেট। সকল ক্ষেত্রেই বিগত দেড় যুগ সিলেটবাসী উন্নয়ন বঞ্চিত। সিলেটবাসীর প্রতিনিধি হয়ে সেই বঞ্চনার অবসান ঘটাতে চাই।

1

তিনি (১১ ডিসেম্বর) বৃহষ্পতিবার সিলেট নগরীর শিবগঞ্জ থেকে টিলাগড় এবং নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে এসব কথা বলেন।

খন্দকার আব্দুর মুক্তাদির বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় গেছে তখনই সিলেটবাসীর উন্নয়ন উপহার পেয়েছে। এবারো এর ব্যতিক্রম হবেনা। তিনি বলেন, দল হিসেবে বিএনপি সব সময় সিলেটের ব্যবসায়ীদের পাশে থেকেছে। সিলেটে যাতে বিনিয়োগ ও ব্যবসায়ী বান্ধব পরিবেশ বজায় থাকে, সেটি নিশ্চিত করতে আমি আমার অবস্থান থেকে সব সময় কাজ করে যাব।

4

গণসংযোগ ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, নিহার রঞ্জন পুরকায়স্থ, সাইফুল্লাহ খালেদ, আব্দুর রকিব তুহিন, ২০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কয়েস, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।

8

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

6 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

4 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

1 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

4 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

4 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

4 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
6