editor

প্রকাশিত: 6:51 PM, December 11, 2025

রাত সাড়ে ১১টা পর্যন্ত নিত্যাপ্রয়োজনীয় দোকান খোলা রাখার জন্য সিলেটের ব্যবসায়ী মহলের স্মারকলিপি প্রদান

রাত সাড়ে ১১টা পর্যন্ত নিত্যাপ্রয়োজনীয় দোকান খোলা রাখার জন্য সিলেটের ব্যবসায়ী মহলের স্মারকলিপি প্রদান

7

রাত সাড়ে ১১টা পর্যন্ত মুদি দোকান, কাঁচাবাজার (মাছ, মাংস ও সবজি) ও দরগাহ বাজার এলাকার দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান এবং রাতে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুমতি ও সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের নেতৃবৃন্দ।

3

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর হাতে এ স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।

3

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, পুলিশ ও জেলা প্রশাসনের নির্দেশনায় সিলেট মহানগরীতে জরুরি সেবাদানকারী ফার্মেসি, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও মিষ্টির দোকান ছাড়া সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার পর বন্ধ রাখা হচ্ছে। এতে সিলেটে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় জনসাধারণকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগের বিষয় নিয়ে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজার বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে সর্বস্তরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। সেগুলো হচ্ছে- সিলেটের মার্কেট বন্ধের পর অনেকেই নিত্যপণ্যের বাজার করে বাসায় ফিরেন। কিন্তু মার্কেট বন্ধের সাথে সাথে মুদি দোকান ও কাঁচাবাজার (মাছ, মাংস ও সবজি) বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বাজার করা সম্ভব হয় না।
বেশিরভাগ মুদি দোকানে শিশুপণ্য বিক্রি হয়ে থাকে। কিন্তু রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে শিশুপণ্যও কেনা সম্ভব হয় না। এতে সারারাত শিশুদের কষ্টের মধ্যে কাটাতে হয়।

তারা আরো উল্লেখ করেন, সিলেট একটি পর্যটন নগরী। প্রতিদিন হাজারও পর্যটক সিলেটে আসেন। অনেক পর্যটক সারাদিন বাইরে ঘুরে রাতে সিলেট নগরীতে ফিরেন। এরপর তারা হোটেলের পার্শ্ববর্তী এলাকার দোকানপাটগুলো থেকে ঐতিহ্যবাহী হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য ক্রয় করে থাকেন। নগরের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন ‘দরগাহ বাজার এলাকায় অবস্থান করেন। কিন্তু রাত সাড়ে ৯টায় ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে গেলে পর্যটকরা কেনাকাটার সুযোগ থেকে বঞ্চিত হন।

3

রাত সাড়ে ১১টা পর্যন্ত মুদি দোকান, কাঁচাবাজার (মাছ, মাংস ও সবজি) ও দরগাহ বাজার এলাকার দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান এবং রাতে সিলেটের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুমতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, কালিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, ওয়েষ্ট ওয়ার্ল্ড মার্কেটের সভাপতি শুয়েভ আহমদ অভি, ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী প্রমুখ।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

4 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

5 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

6 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

7 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

5 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
2