editor
প্রকাশিত: 12:57 PM, December 13, 2025
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হোটেল ইম্পেরিয়াল সুইচ গার্ডেন, বনানী, ঢাকা। তালুকদার গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমতিয়াজ কামরান তালুকদার অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম অলাভজনক ও অরাজনৈতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন- যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত সংগঠন।
তালুকদার এ সময় বক্তব্যে বলেন, এই মর্যাদাপূর্ণ সম্মাননায় নিঃসন্দেহে মানবাধিকার, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি তাঁর নিবেদিতপ্রাণ কাজের স্বীকৃতি। আমি কৃতজ্ঞ সবার প্রতি। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক মেজর জেনারেল অব. আবু নাসের ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকায় নিযুক্ত ব্রুনাইর মান্যবর হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান, ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি।
সংগঠনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. বাসীদুল ইসলাম, উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম, মেজর (অব.) জাহিদ হাসান,কেন্দ্রীয় পরিচালক মইনুল ইসলাম মারুফ পাঠোয়ারী,সাউথ কোরিয়ার আনারারি কনসাল জেনারেল সুলাইমান আলম শেঠ,কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন।
উক্ত আলোচনা সভায় ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারবৃন্দ, বাংলাদেশের সাবেক বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজীবন কেন্দ্রীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
1 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম
5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
8 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
7 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
6 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়