editor

প্রকাশিত: 7:06 PM, December 13, 2025

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

6

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

7

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, আব্দুল্লাহ জিয়া, আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক কামরান হোসেন, প্রচার সম্পাদক জুনেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, ধর্ম সম্পাদক সৈয়দ নাছির, সদস্য শাহরিয়ার আহমদ চৌধুরী, নাজমুল ইসলাম, আনহার উদ্দিন, রিংকু পাল, পংকজ দাশ, জাহিদ সিরাজ, দেলওয়ার হোসেন, মো. মোতাল্লেব, দিপ্ত দেব, মোনায়েম আহমদ খান, মাওলানা আরশাদুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মোটরসাইকেল পার্টস ব্যবসা সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানমুখী খাত। এই খাতের সঙ্গে জড়িত হাজারো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সরাসরি নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে আমদানি জটিলতা, শুল্কহার বৃদ্ধি, ডলার সংকট, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়ীরা নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, ভেজাল ও নিম্নমানের মোটরসাইকেল পার্টস বাজারে ছড়িয়ে পড়ায় ক্রেতাদের আস্থা ক্ষুণ্ন হচ্ছে, যা সৎ ব্যবসায়ীদের জন্য বড় হুমকি। তাই ভেজাল পণ্য বর্জন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে বাজারে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে গ্রাহকসেবার মান উন্নয়ন, ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

8

সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব সদস্যদের সামনে তুলে ধরা হয়। এছাড়া আগামী বছরের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ব্যবসায়ীদের প্রশিক্ষণ আয়োজন, সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে একটি শক্তিশালী তহবিল গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে প্রতি বছরের ন্যায় এবারও ১৬ ডিসেম্বর সকল দোকান বন্ধ রাখার ঘোষনা করা হয়।

2

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে পুষ্পস্তক অর্পণ করা হবে। এতে সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতি কামনা করা হয়েছে।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

3 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

7 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

1 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

3 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

6 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

8 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
3