editor
প্রকাশিত: 5:18 PM, December 14, 2025
সিলেটে রাত সাড়ে ৯টার পর থেকে সবজি বাজার, মুদির দোকান ও মাছবাজার খোলা রাখার দাবি জানিয়েছেন শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
রবিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম, সাধারণ সম্পাদক মো. রূপন খান, সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক কামিল হোসেন, সাংগঠনিক তুরন মিয়া, সদস্য ফয়জুন নূর ফয়েজ, মাসুক মিয়া, সমিতির সকল সদস্যবৃন্দ ও মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, পুলিশ কমিশনার ও সিলেটের জেলা প্রশাসনের নির্দেশনায় ফার্মেসি, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও মিষ্টির দোকান ছাড়া সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
তারা বলেন, রাত সাড়ে ৯টার পর জনগণের স্বার্থে সবজি বাজার, মুদির দোকান ও মাছবাজার খোলা রাখা অতিব জরুরি। তাই বিষয়টি জনস্বার্থে বিবেচনা করে সিলেটে রাত সাড়ে ৯টার পর থেকে সবজি বাজার, মুদির দোকান ও মাছবাজার খোলা রাখার জোর দাবি জানান নেতৃবৃন্দ।
3 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম
6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
2 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
1 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
1 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
8 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়