editor

প্রকাশিত: 7:49 PM, December 14, 2025

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

8

সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে পরিকল্পিতভাবে হত্যা করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের। জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যেই তারা এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। তাদের লক্ষ্য ছিল-এই দেশকে চিরতরে দুর্বল ও নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই ঘৃণ্য স্বপ্ন বাস্তবায়িত হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আলো আজও আমাদের পথ দেখায়। স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ আজ স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রায় ১৮ কোটি মানুষ একটি সত্যিকার সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে চলেছে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি-আগামী জাতীয় নির্বাচনের দিকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।

4

তিনি বলেন, ১৪ ডিসেম্বর আমাদের শিখিয়েছে, আমরা মাথা নত করার জাতি নই; আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। আমাদের সংকল্প দৃঢ়, আমাদের বিশ্বাস অটুট। আমরা চাই এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত, আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে। সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনে যিনি নেতৃত্ব দেবেন বলে আমরা আশাবাদী, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

5

তিনি রোববার (১৪ ডিসম্বের) বেলা ২টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বৃদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপরোক্ত কথাগুলো বলেন।

3

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাবেক সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রহিম মল্লিক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, লুৎফুর রহমান মোহন, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাশু, নজির হোসেন, আক্তার আহমদ। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

1 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

8 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

3 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

2 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

3 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

1 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
6