editor

প্রকাশিত: 3:11 PM, December 15, 2025

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

8

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর।

6

সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. আবুল ফজল এডভোকেট, সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, হাছনু চৌধুরী, এডভোকেট সমর বিজয় সী শেখর, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, স্বপন কুমার চৌধুরী এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, সুব্রত কুমার রায় এডভোকেট, আ স ম মুবিনুল হক শাহিন এডভোকেট মো. মাজহারুল হক, আয়কর আইনজীবী মো. আব্দুল্লাহ আল মাহবুব, আয়কর আইনজীবী দেবর্ষী চৌধুরী দীপ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সৈয়দ আব্দুল হামিদ ও গীতা পাঠ করেন আয়কর আইনজীবী কবিন্দ্র কুমার দাস।

5

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় চেতনাকে ধারণ করার অনন্য অনুপ্রেরণা।

3

বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আইন পেশায় সততা, ন্যায়বিচার ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বক্তারা স্বাধীনতার অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

6 দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

5 বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

6 বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

7 সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন

1 সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল তবিয়তে রয়েছে। একের পর

‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন’

‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন’

7 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

1 নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

3 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি

1
4