editor
প্রকাশিত: 1:30 PM, December 16, 2025
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা এবং হাসপাতাল মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মৃদুল গুপ্ত এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা. রুবিনা সুলতানা, ডা. মোরশিদা আফরোজ লুবনা, ডা. সোমা বেগম, ডা. জিয়া উদ্দিন আব্বাসী, ডা. মো. ইশফাক জামান সজীব, সিলেট উইমেন্স নার্সিং কলেজের প্রিন্সিপাল ড. মোঃ সুনুজ উল্লাহ সুমন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীবৃন্দ ও সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সবচেয়ে গৌরবময় অর্জন। লাখো শহীদের রক্ত ও অগণিত মানুষের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বিজয় শুধু একটি দিনের আনন্দ নয়, বরং এটি আমাদের দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং বিজয় দিবসের চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে চিকিৎসা ও সেবামূলক পেশায় নিয়োজিতদের মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বেশি। মানবতার সেবার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব।
7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর)
8 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
5 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা