editor
প্রকাশিত: 6:11 PM, December 16, 2025
মহান বিজয় দিবস উপলক্ষে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শাহদত বরণকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর পূর্বশাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী সহকারে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে সকাল ৯টায় টিভি গেইট পূর্বশাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এসময় আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাসের জাফর উল্লাহ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ, সিএসই’র বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী, ইইই’র বিভাগীয় প্রধান মাহমুদুল আলম মিয়া, ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, ডীন ড. জাকারিয়া হাবিব, ইংরেজি বিভাগীয় প্রধান নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইনের বিভাগীয় প্রধান শান্তা ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ও আহলে আদনান চৌধুরী প্রমুখ। এছাড়াও অন্যান্য সকল বিভাগীয় ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।
5 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর)
8 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
8 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
7 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা