editor
প্রকাশিত: 11:33 AM, February 8, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘২০২৩ সাল হবে শেখ হাসিনা সরকারের পতনের বছর। লক্ষ লক্ষ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পালানোর পথ খোঁজে পাবে না। আওয়ামী লীগ সরকারের পতনঘন্টা বেজে উঠেছে। পতনের ভয়ে সরকার হিংস্র আচরণ করছে। দুর্নীতি, লুটপাট, গুম, খুন, হামলা, মামলা দিয়ে বিএনপিসহ সাধারণ মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে। আর অন্যদিকে দেশের মানুষকে দারিদ্র্যসীমার নিচে রেখে ইউরোপ, আমেরিকা, কানাডাতে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে অংশ নিন, লুটেরাদের হাত থেকে গণতন্ত্র ও দেশকে উদ্ধার করতে হবে, আমাদের আন্দোলন সফল হবে ইনশা আল্লাহ।’
তিনি মহানগর বিএনপির ২০ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) রাতে ২০নং ওয়ার্ডের বালুচর পয়েন্ট সংলগ্ন মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীম দিপকর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মতিউল বারী চৌধুরী খুর্শেদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, আহবায়ক কমিটির সদস্য এড. আতিকুর রহমান সাবু, সিলেট জেলা জাসাসের সাবেক সভাপতি জসীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা শাখার সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।
কাউন্সিলে সভাপতি পদে মোহাম্মদ লুৎফুর রহমান মোহন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ লোকমানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আকবর হোসেন কয়সর নির্বাচিত হন। এ সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড.আতিকুর রহমান সাবু, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জসীম উদ্দিন ও সাবের আলী খান। কাউন্সিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনাস মাহমুদ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন