editor

প্রকাশিত: 3:58 PM, December 17, 2025

স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি : মাওলানা সাদিকুর রহমান

স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি : মাওলানা সাদিকুর রহমান

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, যা ছিল শোষণ ও ঔপনিবেশিক দাসত্বের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয়, আর এই বিজয়ের মূল উদ্দেশ্য ছিল একটি শোষণমুক্ত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

তিনি বলেন, আমরা বড় দুর্ভাগা। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরীকরণের মাধ্যমে একটি উন্নত ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করাই ছিল বিজয়ের মূল লক্ষ্য, যা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তিনি বিজয়ের মূল লক্ষ্য পূরণে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আতাউর রাহমান জাকির, মাওলানা তায়েদুল ইসলাম, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ফুযায়েল আহমাদ নজমুল, মাওলানা সালেহ আহমাদ ভূঁইয়া, মাওলানা নূরুল আমিন মুন্না, মাওলানা সাঈদুর রাহমান, মাওলানা আনিসুর রাহমান, মাওলানা জাবির আহমাদ, মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফিজ মাওলানা নাজমুল হক ও তাওফিকুল ইসলাম সাবির প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়