editor

প্রকাশিত: 8:40 PM, December 18, 2025

“সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্তি নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব”

“সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্তি নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব”

সিলেটের উন্নয়ন বিষয়ে নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকায় বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

বক্তারা বলেন, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিলেটবাসী এই সমস্যার স্থায়ী সমাধান চান। নগরীতে বিশুদ্ধ নিঃশ্বাসের অভাব, এজন্য নগরীতে খোলা পার্ক এবং হাটাচলার স্থান নিশ্চিত করা প্রয়োজন। ছোটদের খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সিলেটের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা প্রয়োজন।

পিপলস ভয়েস-এর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার সন্ধায় নগরীর একটি কনভেনশন হলে মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিপলস ভয়েস এর সভাপতি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোছাদ্দিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, দিনের ভোট রাতে করে রাজা-রানি হওয়ার স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে।

খন্দকার মুক্তাদির বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বদেন তিনি।

নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবি জানান।

নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফালাহা উদ্দিন আহমেদ, সম্মেলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রবাসী জাকির চৌধুরী, পরিবেশবিদ আব্দুল করিম কিম, শাবিপ্রবির ডিন ড. কামাল হোসেন চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, সিলেট চেম্বারে সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, মানবাধিকার কর্মী আতাউর রহমান, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আশিক উদ্দিন আশু, আব্দুর রহমান রিপন, নজরুল ইসলাম মুনিম, ইকরামুল কবির, ডা. সুলেমান হোসেন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়