editor

প্রকাশিত: 11:38 AM, December 21, 2025

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র শীতবস্ত্র ও রোগীদের মধ্যে ডায়াবেটিস মেশিন বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র শীতবস্ত্র ও রোগীদের মধ্যে ডায়াবেটিস মেশিন বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস-২০২৫ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, অসুস্থ রোগীদের ডায়াবেটিস মেশিন ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে সিলেট স্টেশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডি গভর্ণর লায়ন রোজিনা শাহীন মুনা, সাবেক গভর্ণর লায়ন মোঃ হাবিবুর রহমান পিএমজেএফ, সাবেক গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডাঃ মাজারুল আনোয়ার এমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন তানভীর আহমেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোঃ আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন সেলিনা বাসিত চৌধুরী, লায়ন শেফালী চৌধুরী, লায়ন শামীমা আক্তার জিনু প্রমুখ।

অনুষ্ঠানে লায়ন নাজনীন হোসেনের আর্থিক ব্যবস্থাপনায় শীত বস্ত্র বিতরণ ও লায়ন সানজিদা খানম এর আর্থিক ব্যবস্থাপনায় অসুস্থ রোগীদের মধ্যে ডায়াবেটিস মেশিন বিতরণ করেন প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল সহ লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র নেতৃবৃন্দ।

এর আগে ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস-২০২৫ উপলক্ষ্যে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট স্টেশন ক্লাবে গিয়ে আলোচনা সভায় সকল লায়নবৃন্দ অংশ গ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়