editor

প্রকাশিত: 5:47 PM, December 22, 2025

গ্রাম আদালত কার্যক্রমে উপজেলা পর্যায়ে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত

গ্রাম আদালত কার্যক্রমে উপজেলা পর্যায়ে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত

গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় ২০২৪-২৫ অর্থবছরে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোলাপগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল এর হাত থেকে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. খলকুর রহমান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হিরন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভুঁইয়া প্রমুখ।

সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. খলকুর রহমান বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আজকের এই সম্মাননা সেই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে।

তিনি বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি।

তিনি আরও বলেন, গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা হিসেবে ইউনিয়ন পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত লক্ষণাবন্দ ইউনিয়ন গড়ে তুলতে ইউনিয়ন পরিষদ অতীতের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়