editor

প্রকাশিত: 4:37 PM, December 23, 2025

সরকারীভাবে প্রবাসী সম্মাননা পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ

সরকারীভাবে প্রবাসী সম্মাননা পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ

5

সরকারীভাবে প্রবাসী সম্মাননা পাচ্ছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

1

আগামী আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সিলেট জেলা প্রশাসন আয়োজিত “প্রবাসী সম্মাননা-২০২৫” অনুষ্ঠানে এ সম্মাননা পাবেন জাহাঙ্গীর হক রাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেব উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত সিলেট জেলার প্রবাসী নাগরিকগণ অংশগ্রহণ করবেন।

প্রবাসী সম্মাননা অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৭ ডিসেম্বর সকাল ১০টায় নগরীর ক্বীন ব্রীজ থেকে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র‌্যালি, সকাল ১১টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সফল প্রবাসী সম্মাননা, সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

7

সরকারীভাবে প্রবাসী সম্মাননা প্রদানে মনোনীত করায় যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজের জন্মভূমি এবং শেকড়ের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। একজন প্রবাসী হিসেবে আমরা সবসময় দেশের কথা ভাবি এবং সাধ্যমতো জন্মভূমির উন্নয়নে কাজ করার চেষ্টা করি। এই সম্মাননা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আমি মনে করি, এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং সকল প্রবাসীর, যারা প্রবাস থেকেও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় আগামীতে নিজেকে আরও সক্রিয়ভাবে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

3 দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

1 বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

6 বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

7 সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন

4 সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল তবিয়তে রয়েছে। 1 একের

‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন’

‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন’

5 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

5 নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

2 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি

1
8