editor

প্রকাশিত: 1:47 PM, December 24, 2025

সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসের মনোনয়ন ফরম সংগ্রহ

সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসের মনোনয়ন ফরম সংগ্রহ

7

সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

7

এসময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ সভাপতি দোয়েল রায়, চা শ্রমিক অধিকার বাস্তবায়ন পরিষদের অধীর বাউরি প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। জুলাই গনঅভ্যুত্থানের পর একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিতে চায়। কিন্তু তফসিল ঘোষণার পর গুপ্ত হত্যা, খুন, মবসন্ত্রাস প্রকট আকার ধারণ করছে। ইতিমধ্যে একজন সংসদ পদপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সামগ্রিক পরিবেশে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপের মধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

6

তিনি আরোও বলেন, একটি গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র মানেই সেখানে মতপ্রকাশ, ভোটাধিকার প্রয়োগের সুযোগ অবারিত থাকা যেমন জরুরি, একই ভাবে নাগরিকরা সকল ধরণের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চয়তা থাকা জরুরি। আমরা বারে বারে দেখেছি মানুষের মৌল মানবিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের দল বাসদ (মার্কসবাদী) বিগত সময়ে এই প্রতিটি দাবি নিয়ে রাজপথে ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় সিলেট ১ আসনে কাঁচি প্রতীকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এতে সকলের সসহযোগিতা প্রত্যাশা করি।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

3 দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

6 বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

1 বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

4 সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন

4 সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল তবিয়তে রয়েছে। একের পর

‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন’

‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন’

7 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

4 নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

8 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি

1
7