editor
প্রকাশিত: 4:42 PM, December 24, 2025
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজস্ব আদায়ের বিকল্প নেই। একটি শক্তিশালী ও কার্যকর রাজস্ব ব্যবস্থাই পারে উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই করতে। কর ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে কর প্রশাসন ও কর আইনজীবীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কর আইনজীবীরা করদাতা ও কর প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। করদাতাদের কর আইন সম্পর্কে সচেতন করা, সঠিক পরামর্শ প্রদান এবং নিয়মতান্ত্রিকভাবে কর পরিশোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কর আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণে কর প্রদানে জনগণের আস্থা বাড়বে এবং রাজস্ব আহরণ আরও গতিশীল হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর কাজিটুলাস্থ একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ভূবন মোহন ত্রিপুরা আরো বলেন, বর্তমান সরকার কর ব্যবস্থার ডিজিটালাইজেশনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে আয়কর রিটার্ন দাখিল, কর পরিশোধ ও বিভিন্ন সেবা গ্রহণ প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হয়েছে। এই ডিজিটাল ব্যবস্থাকে সফল করতে করদাতা, কর আইনজীবী ও কর কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মো. আবুল ফজল, সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের জিপি এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধূরী, সমিতির সাবেক সভাপতি সিনিয়র আয়কর আইনজীবী আবু মোহাম্মদ আসাদ, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনা সহযোগিতায় ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক-১ এডভোকেট অজিত কুমার রায়, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট জুনেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, সহ সম্পাদক আয়কর আইনজীবী ইসরাত জাহান নীপা। অনুষ্ঠানে সমিতির ৯৩ জন নবাগত সদস্যদের বরণ, মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান এবং অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান ও গীতা পাঠ করেন আয়কর আইনজীবী ঋষিকেশ ধর। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সবশেষে র্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সিনিয়র, জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়